
আমির খান অভিনীত ‘থ্রি ইউিয়টস’ সিনেমার কথা মনে আছে নিশ্চই । যেখানে নায়িকার দিদির সন্তান প্রসব করিয়েছিলেন ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা। টর্চ, ভ্যাকুয়াম ক্লিনার, ওজন মাপার যন্ত্র-সহ আরও কী কী সব ব্যবহার করে প্রসব করানো হয়েছিল। কম্পিউটারের অন্য প্রান্ত থেকে পড়ুয়াদের কাজ করার নির্দেশ দিচ্ছিলেন ডাক্তার বেশে নায়িকা করিনা কপূর। এবার যেন সেই ঘটনারই ছোঁয়া দেখা গেল তামিলনাড়ুতে। ইউটিউব দেখে সন্তান প্রসব করতে চলেছিলেন এক দম্পতি।
আর তার ফল হল হিতে বিপরীত এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সূত্রপাত গত সোমবার রাতে।তামিলনাড়ুর কোয়েম্বাটুরের বাসিন্দা কার্তিকায়ন ও কৃতিগা নামে ওই দম্পতি বাড়িতে সন্তান জন্ম দেওয়ার কথা ভাবেন। সোমবার রাতে ইউটিউব দেখে স্ত্রীর প্রসব করাতে যান স্বামী কার্তিকায়ন। সেই সময়ে প্রবল যন্ত্রণা ওঠে কৃতিগার। এর পরেই বিপাকে পড়ে অ্যাম্বুলেন্সে খবর দেন কার্তিকায়ন। অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় কৃতিগার। স্থানীয় হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, প্রসবের সময়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে গিয়েছিল কৃতিগার।
তার জেরেই মৃত্যু হয় তাঁর। তদন্তে নেমে পুলিশ প্রবীন ও লাবণ্য নামে এক দম্পতির হদিশ পেয়েছে। তাঁরাই বাড়িতে সন্তান জন্ম দেওয়ার জন্য কার্তিকায়ন ও কৃতিগাকে পরামর্শ দিত বলে জানতে পেরেছে পুলিশ। জানা গিয়েছে, কার্তিকায়ন ও কৃতিগার এটি দ্বিতীয় সন্তান। এখন সদ্যোজাতটি সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে। কার্তিকায়নকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ইউটিউবের ভিডিও দেখে সন্তান প্রসব করতে গিয়ে ফল হল হিতে বিপরীত
Reviewed by aa
on
জুলাই ২৭, ২০১৮
Rating:
Reviewed by aa
on
জুলাই ২৭, ২০১৮
Rating:
কোন মন্তব্য নেই: