Results for gas cylinder

মধবিত্তের মাথায় হাত , আবারো বাড়ল রান্নার গ্যাসের দাম , বেড়ে কত হল জানুন

আগস্ট ০১, ২০১৮



রান্নার গ্যাসের দাম প্রতি মাসে বেড়েই চলেছে , এর আগেও গত কয়েক মাসে লাফিয়ে লাফিয়ে বেড়েছে রান্নার গ্যাসের দাম৷
ভরতুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বাড়ল প্রায় দু’টাকা কাছাকাছি৷ ভরতুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ল ৩৫ টাকা৷ এখন ভরতুকিযুক্ত রান্নার গ্যাসের দাম ৪৯৬.২৬ টাকা থেকে সিলিন্ডার পিছু বেড়ে দাঁড়াল ৪৯৮.০২টাকা৷ ভরতুকিহীন গ্যাসের দাম এখন আকাশছোঁয়া৷ ভরতুকিহীন গ্যাসের নতুন দাম সিলিন্ডার প্রতি বেড়ে দাঁড়াল ৭৮৯ টাকা ০৫ পয়সা৷

গত মাসেই ভরতুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বাড়ে ২ টাকা৷ ভরতুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ানো হয় অন্তত সাড়ে ৫৫ টাকা কাছাকাটি৷ নয়া দাম কার্যকর হওয়ার ঠিক এক মাসের মাথায় ফের বাড়ানো হল রান্নার গ্যাসের দামা৷ এর আগেও গত কয়েক মাসে লাফিয়ে লাফিয়ে বেড়েছে রান্নার গ্যাসের দাম৷ তাতেই ক্ষোভ প্রকাশ করছেন আমি জনতা প্রতিবাদে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে৷ তার রেশ কাটতে না কাটতেই আবারও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি৷মধবিত্তের মাথায় হাত৷ যদিও রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির দাবি, প্রতি মাসের ১ তারিখে গ্যাসের দাম বাড়ানো হয়৷

মধবিত্তের মাথায় হাত , আবারো বাড়ল রান্নার গ্যাসের দাম , বেড়ে কত হল জানুন মধবিত্তের মাথায় হাত , আবারো বাড়ল রান্নার গ্যাসের দাম , বেড়ে কত হল জানুন Reviewed by aa on আগস্ট ০১, ২০১৮ Rating: 5

সিলিন্ডারে কতটা গ্যাস রয়েছে ? ভিজে কাপড় দিয়ে জেনে ফেলুন পাঁচ মিনিটে

জুলাই ২৫, ২০১৮



অনেকে সিলিন্ডার ঝাঁকিয়ে বোঝার চেষ্টা করেন কতটা গ্যাস আছে, কিন্তু ঠিক আন্দাজ করাও মুশকিল হয়।


রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়ে একটি সমস্যায় অনেকেই পড়েন। কারণ, আগে থেকে বুঝতে না পারায় অনেক সময়েই রান্না করতে করতেই সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে যায়। বাড়িতে গ্যাস সিলিন্ডার থাকলে ভাল, না থাকলে ভোগান্তি আরও বাড়ে। একটি সর্বভারতীয় হিন্দি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সিলিন্ডারে কতটা গ্যাস আছে একটি ভিজে কাপড়ের সাহায্যে তা সহজেই বোঝা সম্ভব। কী সেই পদ্ধতি?


মধ্যপ্রদেশের একটি সায়েন্স কলেজের অধ্যাপক বিজেন্দ্র রায়ের দাবি, গ্যাস কতটা আছে তা বোঝার জন্য প্রথমে ভিজে কাপড় দিয়ে সিলিন্ডারটিকে ভাল করে মুছতে হবে। এমন ভাবে মোছা উচিত, যাতে সিলিন্ডারের গায়ে কোনও ধুলোর আস্তরণ থাকলেও তা উঠে যায়। মোছা শেষ হলে দেখা যাবে সিলিন্ডার শুকোতে শুরু করেছে। দু’-তিন মিনিট পরে খেয়াল করলে দেখা যাবে সিলিন্ডারের কিছুটা অংশ শুকিয়েছে, বাকি অংশ ভিজে রয়েছে।



সেই অংশ শুকোতে একটু সময় লাগছে। প্রতিবেদনের দাবি অনুযায়ী, যতটা অংশ ভিজে থাকবে সেই অংশেই গ্যাস রয়েছে বলে ধরে নিতে হবে। অধ্যাপক রায় জানিয়েছেন, যেখানে তরল কিছু থাকে, সেখানকার তাপমাত্রা খালি জায়গার তুলনায় কম হয়। ফলে সিলিন্ডারের যে অংশটুকুতে এলপিজি রয়েছে, সেই অংশটি শুকোতেও সময় বেশি লাগে।

সিলিন্ডারে কতটা গ্যাস রয়েছে ? ভিজে কাপড় দিয়ে জেনে ফেলুন পাঁচ মিনিটে সিলিন্ডারে কতটা গ্যাস রয়েছে ? ভিজে কাপড় দিয়ে জেনে ফেলুন পাঁচ মিনিটে Reviewed by aa on জুলাই ২৫, ২০১৮ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.