Results for jio phone

নতুন জিওফোনের দাম ৫০১ টাকা নয়! কেনার আগে জানুন আসল দাম

জুলাই ২১, ২০১৮


শুক্রবার থেকে শুরু হয়েছে জিওফোন এক্সচেঞ্জ অফার। মনসুন হাঙ্গামার অন্তর্গত এই অফারটি জিও-র রিটেল স্টোরের পাশাপাশি মিলবে যে কোনও বৈধ রিটেল পার্টনারের কাছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই অফারের মাধ্যমে যে কোনও ফিচার ফোন ব্যবহারকারী, পুরনো ফোনের সঙ্গে ৫০১ টাকা দিয়ে পেয়ে যাবেন নতুন একটি জিও ফোন।


 এমনকী, এই ৫০১ টাকাও রিফান্ডেবল বলে জানা গিয়েছিল। কিন্তু সত্যিই কি ৫০১ টাকাতেই নতুন জিওফোন পাওয়া যাবে? প্রতিবেদনটি থেকে জানা গিয়েছে, শুধু ৫০১ টাকা নয়। তার সঙ্গে আরও ৫৯৪ টাকা দিতে হবে। সেটা টাকা দিয়ে ডেটা ও ভয়েস কলিং-এর জন্য পে করতে হবে। এই অফারটি সীমিত থাকবে ৬ মাস। অর্থাৎ এই নতুন জিওফোন কিনতে মোট ১,০৯৫ টাকা খরচ হবে। তবে ৫৯৪ টাকা দিয়ে রিচার্জ করলে ৬ মাসে ধাপে ধাপে ৯৯ টাকার রিচার্জ হয়ে যাবে। সঙ্গে ব্যবহারকারীরা ১০১ টাকা দামের ৬ জিবি ডেটার বোনাস ভাউচার পাবেন।


 তবে যে পুরনো ফিচারটি বদলাতে চান, তার বয়স যেন তিন বছরের বেশি না হয়। এমনকী, ফোনটিকে ভাল অবস্থায় থাকতে হবে। সঙ্গে ফোনের চার্জারও দিতে হবে নতুন ফিচার ফোন কেনার সময়ে।
নতুন জিওফোনের দাম ৫০১ টাকা নয়! কেনার আগে জানুন আসল দাম নতুন জিওফোনের দাম ৫০১ টাকা নয়! কেনার আগে জানুন আসল দাম Reviewed by aa on জুলাই ২১, ২০১৮ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.