Results for kolkata

আবারও ভেঙে পড়লো পুরোনো বাড়ি , মৃত ২ কোথায় জানুন ?

জুলাই ২২, ২০১৮


কলকাতা: রাতভর বৃষ্টির মধ্যেই বৈঠকখানা বাজারে একটি পুরনো বাড়ি ভেঙে ২ জনের মৃত্যু হল। ধ্বংসস্তুপে আরও কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধারকাজ। রাত আড়াইটে নাগাদ শিয়ালদার কাছে বৈঠকখানা বাজারের মুড়িপট্টিতে ঘটে এই দুর্ঘটনা। দোতলা বাড়ির একাংশ আচমকা ভেঙে পড়ায় আটকে পড়েন বেশ কয়েকজন।


সংজ্ঞাহীন অবস্থায় গোপাল নস্কর নামে একজনকে উদ্ধার করে এন আর এস হাসপাতালে নিয়ে যাওয়া হলে বছর বাষট্টির ওই প্রৌঢ়কে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। কিছু পরে উদ্ধার হয় বছর পঁয়তাল্লিশের আর এক ব্যক্তির দেহ। হাসপাতালে ভর্তি আরও দু’জনের অবস্থা আশঙ্কাজনক। পুরসভা সূত্রে খবর, বাড়িটিকে আগেই বিপজ্জনক ঘোষণা করা হয়েছিল। কিন্তু মালিকের সন্ধান মেলেনি। তবে এবার বাড়ির বিপজ্জনক অংশ ভেঙে ফেলার কাজ শুরু করবে কলকাতা পুরসভা।

আবারও ভেঙে পড়লো পুরোনো বাড়ি , মৃত ২ কোথায় জানুন ? আবারও ভেঙে পড়লো পুরোনো বাড়ি , মৃত ২ কোথায় জানুন ? Reviewed by aa on জুলাই ২২, ২০১৮ Rating: 5

রাজ্যে এবার ‘হাই স্পিড’ বাস! কোথায় চলবে এই বাংলাশ্রী জানুন

জুলাই ১৮, ২০১৮



কলকাতা থেকে আরও সহজ এবং আরামদায়কভাবে এবারে জেলা সদরগুলিতে যাতায়াত করা যাবে। নরেন্দ্র মোদীর স্বপ্নের হাই-স্পিড ট্রেন এখনও চালু হয়নি। বাংলায় ‘হাই-স্পিড’ বাস চালু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে জেলা সদরগুলিকে যুক্ত করার জন্য নতুন বাস পরিষেবার উদ্বোধন করে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 জেলা সদরগুলি থেকে কলকাতায় যাতায়াতের জন্য নন-স্টপ এসি ভলভো বাস পরিষেবা চালু করছে রাজ্য সরকারের পরিবহণ দফতর। বুধবার নবান্ন থেকে এমনই কুড়িটি বাসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। জেলা সদরগুলি থেকে কলকাতা পর্যন্ত নন-স্টপ এই বাসগুলিতে দূরের জেলাগুলিতে সড়কপথে যাতায়াতের সময় অনেকটাই কমবে বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এর ফলে জেলাগুলির মানুষ অনেকটাই উপকৃত হবেন। কারণ, বাসগুলি এক দিকে যেমন দ্রুত গতিতে চলবে, তার পাশাপাশি অত্যাধুনিক এই বাসগুলিতে স্বচ্ছন্দে যাতায়াত করতে পারবেন যাত্রীরা।


বর্ধমান, বোলপুর, পুরুলিয়ার মতো দক্ষিণবঙ্গের জেলা শহরগুলির পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহারেও কলকাতা থেকে যাতায়াত করবে বাসগুলি। প্রাথমিক ভাবে কুড়িটি বাস চালু করা হল। আরও ছ’টি বাস চালু হবে বলে দাবি করেছেন মমতা। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, প্রতিটি বাসে প্রায় দেড় কোটি টাকা খরচ হয়েছে পরিবহণ দফতরের। বাস পরিষেবার উদ্বোধন করার পরে মমতা বলেন, ‘‘আমাদের সরকার রোজই নতুন কিছু না কিছু ভাবে। হাই স্পিড ট্রেন এখনও চালু হয়নি। হাই স্পিড বাস আমরা চালু করে দিলাম।’’


গত বছর ভয়াবহ বন্যার সময়ে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে অতিরিক্ত বাস চালিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিল পরিবহণ দফতর। সে কথা মনে করিয়ে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়ে প্রয়োজনে নতুন বাসগুলির পরিষেবা স্বাভাবিকের তুলনায় বাড়িয়ে দিতে হবে।
রাজ্যে এবার ‘হাই স্পিড’ বাস! কোথায় চলবে এই বাংলাশ্রী জানুন রাজ্যে এবার ‘হাই স্পিড’ বাস! কোথায় চলবে এই বাংলাশ্রী জানুন Reviewed by aa on জুলাই ১৮, ২০১৮ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.