Results for poison in fish

এই মাছ খেলে হতে পারে ক্ষতি ? জানাচ্ছে গবেষণা

আগস্ট ১০, ২০১৮



মাছে ভাতে বাঙালির জীবনে মাছ ভাত ছাড়া কিছুই ভাবা যায় না , কিন্তু কিছু গবেষক গণ এই মাছ খেতেই নিষেধ করছে সম্প্রতি প্রকাশিত একটি মেডিক্যাল জার্নালের রিপোর্ট অনুযায়ী, সামুদ্রিক মাছ-সহ বিভিন্ন স্বাদুপানির মাছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে। এই ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড বেশি খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। এ বিষয়ে মার্কিন গবেষক নরম্যান হর্ড জানান, অতিরিক্ত মাছ খেলে শরীরের প্রতিরোধ ব্যবস্থায় পরিবর্তন ঘটে যেতে পারে।


এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে উল্টে শরীর ভাইরাস বা ব্যাকটেরিয়ায় আক্রান্ত হতে পারে, হতে পারে রোগের সংক্রমণ। নরম্যান আরও বলেন, অতিরিক্ত ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের কারণে রোগ প্রতিরোধব্যবস্থা পাল্টে যায়, যা জীবাণুর সঙ্গে শরীরের লড়াই করার ক্ষমতার ওপরও বিরূপ প্রভাব ফেলে। তবে পরিমিত পরিমাণে মাছ খাওয়ায় ভয়ের কোনও কারণ নেই। তাঁর মতে, কোনও ব্যক্তি দিনে ১৫০-২৫০ গ্রাম মাছ খেতেই পারেন। কিন্তু মাত্রাতিরিক্ত মাছ খাওয়া বিপদ ডেকে আনতে পারে।

এই মাছ খেলে হতে পারে ক্ষতি ? জানাচ্ছে গবেষণা এই মাছ খেলে হতে পারে ক্ষতি ? জানাচ্ছে গবেষণা Reviewed by aa on আগস্ট ১০, ২০১৮ Rating: 5

মাছের মধ্যে বিষ ! ৫ টাকা খরচ করে নিজেই জানুন

জুলাই ২৩, ২০১৮



মাংস, দুধ কিংবা সবজি-র ‘বিষে’ হানায় আক্রান্ত বাঙালির কাছে সুসংবাদ। দূষিত, ভেজালের রমরমা। মাংস ভাগাড়ের মৃত পশুর। সবজিতে রাসায়নিক কীটনাশকের থাবা। মাছে ক্ষতিকারক ফর্ম্যালিন। সব কিছু না হয় ছেড়ে থাকা সম্ভব! কিন্তু মাছ? মাছে-ভাতে বাঙালি শব্দবন্ধনীই যে তাহলে মুছে ফেলতে হয়।


 মাংস, দুধ কিংবা সবজি-র ‘বিষে’ হানায় আক্রান্ত বাঙালির কাছে অল্পের জন্য হলেও সুসংবাদ বয়ে আনল ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারিজ টেকনোলজি। মাছে ফর্ম্যালিনের প্রভাব সহজে ধরে ফেলার জন্যই ছোট্ট ‘কিট’ বানানো হচ্ছে তাদের তরফে। আইসিএআর কিছুদিন আগেই কেরলের ফিশারিজ ডিপার্টমেন্টের সঙ্গে বৈঠকে বসেছিল। সেখানেই সেই কিট বানানোর পরিকল্পনা করা হয়। জানা গিয়েছে, সেই ‘কিট’ তৈরিও হয়ে গিয়েছে। ছোট্ট কিটে কী থাকছে? আসল কাজ করবে রাসায়নিকযুক্ত একটি পাতলা পেপার। তার সঙ্গেই থাকছে রিজেন্ট সলিউশন ও একটি ড্রপার।


 যে মাছটিকে খালি চোখে দেখে সন্দেহ হবে, সেই মাছের গায়েই ওই পাতলা রাসায়নিকযুক্ত কাগজটি কয়েকবার ঘষতে হবে। এর পরে সেই কাগজে ড্রপারে করে কয়েক ফোঁটা রিজেন্ট সলিউশন ফেলতে হবে। গবেষকরা জানিয়েছেন, মাছে যদি ফর্ম্যালিন থাকে, তাহলে ৩০ সেকেন্ডের মধ্যে ফিকে সবুজ রঙের হয়ে যাবে কাগজটি। ফর্ম্যালিনের মাত্রা বেশি হলে রং বদলে যাবে নীল। এতেই ধরা পড়ে যাবে সংশ্লিষ্ট মাছটিতে ফর্ম্যালিনের প্রভাব রয়েছে কিনা।


 জানা গিয়েছে, গবেষণাগারে এমন একটি কিট তৈরি করতে খরচ পড়ছে দু’টাকার কাছাকাছি। তবে বাজারে সেই কিটের দাম কত হবে, তা ঠিক করা হয়নি। তবে বলা হচ্ছে, ৫ টাকার মধ্যেই থাকবে দাম। বাঙালির মৎস্যভীতি কাটাতে শীঘ্রই বাজারে আসতে চলেছে এই বিশেষ কিট।
মাছের মধ্যে বিষ ! ৫ টাকা খরচ করে নিজেই জানুন মাছের মধ্যে বিষ ! ৫ টাকা খরচ করে নিজেই জানুন Reviewed by aa on জুলাই ২৩, ২০১৮ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.