Results for romarosad choudhury

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সাহিত্যিক রমাপদ চৌধুরী

জুলাই ২৯, ২০১৮



লেখা থামিয়ে দিয়েছিলেন নিজেই। যে বাংলা ভাষায় লেখকেরা সারাজীবন ধরে দিস্তে দিস্তে লেখাকেই সাফল্য মনে করেন সেখানে তিনি নিজেই নিয়েছিলেন অবসর। রবিবার এই ধরাধাম ত্যাগ করে চলে গেলেন রমাপদ চৌধুরী। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি।


সাহিত্য অ্যাকাডেমি, আনন্দ পুরস্কার, রবীন্দ্র পুরস্কার ছাড়াও একাধিক সম্মানে ভূষিত হন তিনি। বাড়ি বদলে যায় উপন্যাসের জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পান রমাপদ চৌধুরী। তাঁর রচিত খারিজ উপন্যাস অবলম্বনে ছবি তৈরি করেছেন মৃণাল সেন। তাঁর রচনায় বনপলাশীর পদাবলী ছবির পরিচালনা করেছিলেন উত্তম কুমার। রমাপদ চৌধুরীর প্রয়াণে আমরা সকলেই গভীরভাবে শোকাহত তার আত্মার শান্তি কামনা করি

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সাহিত্যিক রমাপদ চৌধুরী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সাহিত্যিক রমাপদ চৌধুরী Reviewed by aa on জুলাই ২৯, ২০১৮ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.