কন্যাশ্রীর ফর্ম আনতে গিয়ে ছাত্রীর মাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল স্কুলেরই এক কর্মীর বিরুদ্ধে। সোমবার কাটোয়ার চন্দ্রপুর সেন্ট্রাল স্কুলের ওই ছাত্রীর মা ফর্ম আনতে স্কুলে যান। কিন্তু তখন স্কুলের কর্মী সদানন্দ ধারা তাঁকে ফর্ম দেননি। পরে ছাত্রীর মাধ্যমে মায়ের কাছে কুপ্রস্তাব পৌঁছে দেন তিনি। বলেন ফর্ম পাওয়া যাবে, কিন্তু ঘনিষ্ঠ হতে হবে ওই ছাত্রীর মাকে।
এর পরেই ওই ছাত্রী ও তার মা ওই স্কুল কর্মী সদানন্দ ধারার বিরুদ্ধে কাটোয়া মহকুমার শাসকের কাছে অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে কাটোয়ার মহকুমা শাসক সৌমেন পাল জানিয়েছেন, পুলিশকে ঘটনার কথা জানানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কাটোয়া থানার পুলিশ।
কন্যাশ্রীর ফর্ম আনতে গিয়ে ছাত্রীর মাকে কুপ্রস্তাব
Reviewed by aa
on
জুলাই ৩১, ২০১৮
Rating:
Reviewed by aa
on
জুলাই ৩১, ২০১৮
Rating:

কোন মন্তব্য নেই: