নতুন অফার এনে চমক দিল জিও। নয়া অফারে গ্রাহকদের জন্য মিলছে দেদার ডেটা। নতুন অফার নিয়ে এসে ফের চমক দিল রিলায়েন্স জিও।
৯৯ টাকায় নতুন একটি প্রিপেড রিচার্জ প্যাক এনেছে এই সংস্থা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নতুন এই প্ল্যানে গ্রাহকেরা প্রতিদিন ৫০০ এমবি করে ডেটা পাবেন। পাশাপাশি থাকবে আনলিমিটেড কলের সুবিধা। প্ল্যানটির বৈধতা থাকবে ২৮ দিন পর্যন্ত। ৩০০টি করে মেসেজও থাকবে এই প্যাকে। তবে এই প্ল্যানটি শুধুমাত্র জিও ফোন ব্যবহারকারীদের জন্যই আনা হয়েছে।
সেই সঙ্গে জিও ফোন ব্যবহারকারীদের জন্য আরও দুটি প্ল্যান আনা হয়েছে। ৪৯ টাকার প্যাকটিতে ২৮ দিনে মোট ১ জিবি করে ডেটা মিলবে। থাকছে আনলিমিটেড কল ও ৫০টি মেসেজের সুবিধা। ১৫৩ টাকার প্ল্যানটিতে দৈনিক ১.৫ জিবি করে ডেটা মিলবে। রয়েছে আনলিমিটেড কল ও ১০০টি মেসেজের সুবিধা। এই প্ল্যানটির বৈধতা ২৮ দিন পর্যন্ত। তবে এই প্ল্যানগুলি এখনই জিও ওয়েবসাইটে দেখা যাবে না। সংস্থার তরফে বিবৃতি দিয়ে এই প্ল্যানগুলির কথা জানানো হয়েছে বলে প্রকাশ হয়েছে ওই প্রতিবেদনে।
জিও-র নতুন অফার মাত্র ৯৯ টাকায়
Reviewed by aa
on
জুলাই ২১, ২০১৮
Rating:
Reviewed by aa
on
জুলাই ২১, ২০১৮
Rating:

কোন মন্তব্য নেই: