আজ, শুক্রবার রাতের আকাশে দিকে তাকিয়ে চন্দ্র গ্রহণ দেখার অপেক্ষায় থাকবে সকলে । আজই দীর্ঘ ১০০ বছরের সবথেকে বড়ো চন্দ্র গ্রহণ । শুরু হবে ভারতীয় সময় রাত ১১:৫৪ মিনিটে। সেই সঙ্গে দেখা যাবে লাল চাঁদ বা ব্লাড মুনও। কিন্তু আদৌ কি দেখা যাবে চন্দ্রগ্রহণ আলিপুর আবহাওয়া দফতর এর তরফ থেকে দেখা যাবেনা বলে আশঙ্কা করছেন
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মৌসুমী অক্ষরেখা এখন রাজ্যের বাঁকুড়া, ডায়মন্ড হারবার এলাকার উপরে অবস্থান করছে। গতকালের ঘূর্ণাবর্ত যেটা বাংলাদেশ ছিল, সেটা আজকে রয়েছে রাজ্যের মালদা, দিনাজপুর, মুর্শিদাবাদে। তার প্রভাবে দক্ষিণ ২৪ পরগনার সব জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
শহর কলকাতায় অবশ্য ভারী বৃষ্টির তেমন সম্ভবনা নেই । কিন্তু আকাশ মেঘলা থাকবে। সেই সঙ্গে মাঝারি হালকা বৃষ্টিপাত হবে। ৩2 ডিগ্রির কাছাকাছি। আগামী বেশ কয়েকদিন আবহাওয়া এরকম থাকবে জানাচ্ছে আবহাওয়া দফতর
ভারী বৃষ্টিপাত হবে কোনও কোনও অঞ্চলে। বিশেষ করে মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। তার সঙ্গে হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, নদিয়ার বিভিন্ন অঞ্চলেও ভারী বৃষ্টিপাত হবে।
মেঘলা আকাশ ! আদৌ কি দেখা যাবে চন্দ্রগ্রহণ , কি বলছে আবহাওয়া দফতর
Reviewed by aa
on
জুলাই ২৭, ২০১৮
Rating:
Reviewed by aa
on
জুলাই ২৭, ২০১৮
Rating:

কোন মন্তব্য নেই: