উত্তর প্রদেশের টোটো চালকদের জন্য অত্যাধুনিক ব্যাটারি আনতে চলেছে এসেল গ্রুপ। রবিবার উত্তর প্রদেশের রাজধানী লখনউতে এক বাণিজ্য সম্মেলনে উদ্যম এসেল ইনফ্রাপ্রপাটিজের এই পরিকল্পনার কথা জানান সংস্থার কর্ণধার তথা রাজ্যসভার সাংসদ ডক্টর সুভাষ চন্দ্র।
এই প্রকল্পের অধীনে উত্তর প্রদেশের ২০টি শহরে ২৫০টি চার্জিং স্টেশন বানাবে এসেল গ্রুপ। তৈরি হবে ১,০০০ ব্যাটারি সুইপিং স্টেশন। ফলে টোটো না কিনেই টোটো চালিয়ে উপার্জন করতে পারবেন যুবারা। কিছুদিন পর সেই টোটো হয়ে যাবে তাঁদেরই।
এদিনের অনুষ্ঠানে ডক্টর সুভাষ চন্দ্র বলেন, বর্তমানে দেশে প্রায় ৬ লক্ষ ই-রিকশ চলছে। এই ই-রিকশগুলির ব্যাটারি সিসা দিয়ে তৈরি। পুরনো প্রযুক্তির এই ব্যাটারি চার্জ হতে ১০ ঘণ্টা সময় লাগে। এর ফলে একজন টোটোচালক দৈনিক ৪০০ টাকার বেশি আয় করতে পারেন না। এর বদলে লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করলে মাত্র ১ ঘণ্টাতেই সেই ব্যাটারি। তাছাড়া ব্যাটারি সোয়াইপিং স্টেশনে আগে থেকে চার্জ দেওয়া ব্যাটারি লাগিয়ে নিলে মাত্র ৪ মিনিটেই ফুল চার্জ হয়ে যাবে ই-রিকশ। এর ফলে দ্বিগুণ আয় করতে পারবেন ই-রিকশ চালকরা। এজন্য ১,৭৫০ কোটি টাকা বিনিয়োগ করবে এসেল গ্রুপ। এই প্রকল্পে উত্তর প্রদেশে ৫০,০০০ বেকার যুবকের কর্মসংস্থান হবে।
5 মিনিটে ব্যাটারি ফুল চার্জ হবে , এসেল গ্রুপ আনছে নুতন প্রযুক্তি
Reviewed by aa
on
জুলাই ২৯, ২০১৮
Rating:
Reviewed by aa
on
জুলাই ২৯, ২০১৮
Rating:

কোন মন্তব্য নেই: