Results for blood rain

আবারো ঘূর্ণবাত, রাজ্যের এই সব অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা

আগস্ট ০২, ২০১৮



বেশ কয়েক সপ্তাহ জুড়ে আবহাওয়ার টানা পোড়েনের জেরে রাজ্যের বিভিন্ন অঞ্চলে হালকা ,মাঝারি বৃষ্টিপাত যে চলেছে, তার জেরে ই রাজ্যের বিভিন্ন অঞ্চলে জনজীবন ব্যাহত হয়েছে, আজ বৃহস্পতি বার সকাল থেকে ই মেঘলা আকাশ ও কোথাও হালকা বৃষ্টিপাত হয়েছে , এই আবহাওয়া আর কতদিন চলবে কি বলছে আলিপুর আবহাওয়া দফতর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের উপর বিশাল এলাকাজুড়ে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে৷ সঙ্গে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত৷

এর জেরেই তৈরি হয়েছে নিম্নচাপ৷ ফলস্বরূপ রাজ্যের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ও মেঘলা আকাশ আগামী দু’দিন এই একই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর, ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের কারণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর নদিয়া এবং মুর্শিদাবাদে। উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷

আবারো ঘূর্ণবাত, রাজ্যের এই সব অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা আবারো ঘূর্ণবাত, রাজ্যের এই সব অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা Reviewed by aa on আগস্ট ০২, ২০১৮ Rating: 5

আকাশ থেকে নেমে এল রক্তবৃষ্টি! লালে লাল পথঘাট, দেখুন ভিডিও

জুলাই ২০, ২০১৮



কোনও বানানো ঘটনা নয়। সত্যিই আকাশ থেকে নেমে আসা রক্তবর্ণের বৃষ্টিধারায় ভিজে গেল একটি অঞ্চলের পথঘাট। আকাশ থেকে রক্তবৃষ্টি! ঠিক যেন কোনও হরর ছবির দৃশ্য। কিন্তু কোনও বানানো ঘটনা নয়। সত্যিই আকাশ থেকে নেমে আসা রক্তবর্ণের বৃষ্টিধারায় ভিজে গেল সাইবেরিয়ার একটি অঞ্চলের পথঘাট।

 আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘লাইভ সায়েন্স’-এ প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ঘটনা বেশ কয়েকদিন আগের। গত ৩ জুলাই সেখানে এমনই রক্তবৃষ্টি হয়েছে। এই বৃষ্টির পিছনে যাঁরা আধিভৌতিক কারণ খুঁজছেন, তাঁদের জানানো যাক সত্যিটা কিন্তু একেবারে আলাদা। আসলে যেখানে ওই বৃষ্টি হয়েছে, সেখানে সেই জায়গায় একটি ফ্যাক্টরি ছিল।

 সেখানে একটি বড় পাত্রে ছিল মরচে পড়া আবর্জনা। পাত্রটির মুখ খোলা ছিল। এর পরে জোরে হাওয়া বইতে শুরু করলে সেই মরচে পাত্র থেকে বেরিয়ে হাওয়ায় উড়তে শুরু করে। সেই সময় আকাশ থেকে নেমে আসা বৃষ্টিধারায় ওই লাল রং মিশে সৃষ্টি হয় যে বৃষ্টি তাকেই সবাই ভেবে বসে রক্তবৃষ্টি! দেখে নিন সেই বৃষ্টির ভিডিও।
আকাশ থেকে নেমে এল রক্তবৃষ্টি! লালে লাল পথঘাট, দেখুন ভিডিও আকাশ থেকে নেমে এল রক্তবৃষ্টি! লালে লাল পথঘাট, দেখুন ভিডিও Reviewed by aa on জুলাই ২০, ২০১৮ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.