Results for india

নতুন পরিষেবা বহু ট্রেনে! জানুন কী কী সুবিধা পাবেন

জুলাই ১৮, ২০১৮


নতুন পরিষেবা নিয়ে প্রস্তুত বহু দূরপাল্লার ট্রেন। জেনে নিন কী কী সুবিধা থাকবে। রেলযাত্রাকে আরও মনোরম ও আরামদায়ক করতে নড়েচড়ে বসেছে ভারতীয় রেল মন্ত্রক। শতাব্দী এক্সপ্রেস ও রাজধানী এক্সপ্রেস প্রিমিয়াম ট্রেন হিসেবেই লঞ্চ করা হয়েছিল দেশে। কিন্তু যত দিন গিয়েছে, এই দুই ট্রেনের গুণগত মান ক্রমশ খারাপ হয়েছে। বহু যাত্রীই এমন অভিযোগ এনেছেন। এই সব মাথায় রেখেই এই দুই ট্রেনের পরিষেবাকে ‘গোল্ড স্ট্যান্ডার্ড’ করার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। যেহেতু শতাব্দী ও রাজধানীর টিকিটের দাম বেশি, তাই এই দুই ট্রেনেই বেশ কয়েকটি বদল আনা হবে বলে জানা গিয়েছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে। এর মধ্যে ১৫টি শতাব্দী এক্সপ্রেস ও ১৪টি রাজধানী এক্সপ্রেস ট্রেন থাকবে।

১০টি দিক থেকে ট্রেনের মান উন্নত করা হবে বলে জানা গিয়েছে। এদের মধ্যে প্রধান পরিষেবাগুলি হল— যাত্রীদের জন্য বিনোদনের ব্যবস্থা, নিরাপত্তা, তৎপরতা, পরিচ্ছন্ন টয়লেট ইত্যাদি। ইতিমধ্যেই বেশ কয়েকটি ট্রেনের পরিষেবা উন্নত করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ২৩টি রেক ইতিমধ্যেই নতুন পরিষেবা-সমেত চলার জন্য প্রস্তুত। এছাড়াও রেল মন্ত্রক ‘প্রকল্প উৎকৃষ্ট’ নিয়েও কাজ করছে। ১৪০টি এক্সপ্রেস ট্রেনের রেক-এ পরিবর্তন আনা হবে। ২০১৯-এর মার্চের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে।

নতুন পরিষেবা বহু ট্রেনে! জানুন কী কী সুবিধা পাবেন নতুন পরিষেবা বহু ট্রেনে! জানুন কী কী সুবিধা পাবেন Reviewed by aa on জুলাই ১৮, ২০১৮ Rating: 5

বেগুনী রঙের নতুন একশো টাকার নোট আসছে বাজারে, কিছু তথ্য জেনে রাখুন

জুলাই ১৭, ২০১৮


নয়াদিল্লি: নোট বাতিলের পর বাজারে এসেছে নতুন পাঁচশো, দুশো, দশ এবং দু হাজার টাকার নোট। এবার বাজারে
আসতে চলেছে নয়া একশো টাকার নোট। বেগুনী রঙের এই নোট খুব তাড়াতাড়িই এসে পড়বে বাজারে। সূত্রের খবর, নতুন একশো টাকার নোট ছাপানো শুরু হয়ে গিয়েছে। অগাস্টেই বাজারে চলে আসবে। এই নোটের সবচেয়ে বড় বিশেষত্ব, হোসাঙ্গাবাদের সিকিউরিটি পেপার মিলে স্বদেশীয় কাগজ এবং কালি ব্যবহার করা ছাপানো হচ্ছে নোট। তবে একশো টাকার এই নতুন নোটের সঙ্গে পুরনো নোটগুলোও বাজারে থাকবে। সেগুলো আপাতত সরিয়ে নেওয়া হবে না।
বেগুনী রঙের নতুন একশো টাকার নোট আসছে বাজারে, কিছু তথ্য জেনে রাখুন বেগুনী রঙের নতুন একশো টাকার নোট আসছে বাজারে, কিছু তথ্য জেনে রাখুন Reviewed by aa on জুলাই ১৭, ২০১৮ Rating: 5

বিয়েতে বোনকে দামী গাড়ি উপহারের জন্য টাকা জোগাড়ে গাঁজা পাচার, ধৃত যুবক

জুলাই ১৭, ২০১৮




নয়াদিল্লি: বিয়েতে বোনকে দামী গাড়ি উপহার দেওয়ার টাকা জোগাড় করতে গাঁজা পাচার করার সময় ধৃত যুবক। খবরে প্রকাশ, ২৮ বছরের মহম্মদ ভকিলকে দিল্লির বাপরোলা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গত ১৪ তারিখ গোপন সূত্রে খবর পেয়ে দিল্লির দিলীপ ভবনের কাছে ফাঁদ পাতা হয়। কালো ইকো গাড়ি চালিয়ে ভকিল সেখানে পৌঁছতেই তাঁকে ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে পুলিশ। এদিকে, পুলিশকে দেখে গাড়ি না থামিয়ে উল্টে পালানোর চেষ্টা করে অভিযুক্ত।
কিন্তু, পুলিশ তাকে ধরে ফেলে। গাড়িতে তল্লাশি চালিয়ে এক বস্তা গাঁজা উদ্ধার করে পুলিশ। জেরায় ভকিল স্বীকার করে, গত কয়েক বছর ধরে সে এই পাচারের কাজে নিযুক্ত। সে জানায় বিহারের বাসিন্দা জনৈক রোশনের থেকে সে এই গাঁজা নিয়ে অন্যত্র সরবরাহ করত। সে এ-ও জানায়, সামনের নভেম্বর মাসে বোনের বিয়ে। সেখানে বোনকে দামি গাড়ি উপহার দেওয়ার জন্য এভাবেই সে টাকা রোজগার করছিল।
বিয়েতে বোনকে দামী গাড়ি উপহারের জন্য টাকা জোগাড়ে গাঁজা পাচার, ধৃত যুবক বিয়েতে বোনকে দামী গাড়ি উপহারের জন্য টাকা জোগাড়ে গাঁজা পাচার, ধৃত যুবক Reviewed by aa on জুলাই ১৭, ২০১৮ Rating: 5

গুন্ডাতন্ত্র মেনে নেওয়া যায় না, গণপিটুনির বিরুদ্ধে আইন আনার চিন্তা করুন, কেন্দ্রকে সুপ্রিম কোর্ট

জুলাই ১৭, ২০১৮
 গুন্ডাতন্ত্র মেনে নেওয়া যায় না, গণপিটুনির বিরুদ্ধে আইন আনার চিন্তা করুন, কেন্দ্রকে সুপ্রিম কোর্ট

  নয়াদিল্লি: আইন কেউ নিজের হাতে তুলে নিতে পারবে না। ভয় ও অরাজকতার ক্ষেত্রে প্রশাসনকে নিজস্ব দায়িত্ব পালন করতে হবে। নজরদারি সংক্রান্ত মামলায় এই রায় দিল সুপ্রিম কোর্ট। নজরদারি চালানো গোষ্ঠীগুলোরে রোখার ব্যাপারে প্রধান বিচারপতি দীপক মিশ্র, এ এম খানবিলকর ও ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে নিজের দায়িত্ব মনে করিয়ে দিয়েছে। সংসদকে তারা অনুরোধ করেছে গণপিটুনি রুখতে আইন প্রণয়ন করতে যাতে এই অপরাধে দোষী সাব্যস্তদের কঠোর সাজা দেওয়া যায়। ২০ অগাস্ট আবার পরিস্থিতি পর্যালোচনা করবে তারা। শীর্ষ

আদালত বলেছে, বহু মতে বিশ্বাসী সমাজ ও শান্তি রক্ষার দায় প্রশাসনের। কোনও নাগরিক নিজের হাতে আইন তুলে নিতে পারেন না। ভয় ও অরাজকতার ক্ষেত্রে প্রশাসনকে নিজের দায় পালন করতে হবে। হিংসা, গুন্ডারাজ বরদাস্ত করা কখনওই সম্ভব নয়। গোরক্ষকদের হিংসা রুখতে সুপ্রিম কোর্টে আবেদন করেন মোহনদাস কর্মচন্দ গাঁধীর প্রপৌত্র তুষার গাঁধী ও সমাজকর্মী তেহসিন পুনাওয়ালা। শীর্ষ আদালতের রায় অবশ্য শুধু গোরক্ষকেই সীমাবদ্ধ নেই, সব ধরনের নজরদারি গোষ্ঠীর হিংসার বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নিতে বলেছে তারা। গণধোলাইয়ের ঘটনা সাম্প্রতিককালে লক্ষ্যণীয়ভাবে বেড়েছে। অল্পদিন আগে হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া ভুয়ো বার্তার জেরে অসম ও কর্নাটকে গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন ৩ জন।
গুন্ডাতন্ত্র মেনে নেওয়া যায় না, গণপিটুনির বিরুদ্ধে আইন আনার চিন্তা করুন, কেন্দ্রকে সুপ্রিম কোর্ট গুন্ডাতন্ত্র মেনে নেওয়া যায় না, গণপিটুনির বিরুদ্ধে আইন আনার চিন্তা করুন, কেন্দ্রকে সুপ্রিম কোর্ট Reviewed by aa on জুলাই ১৭, ২০১৮ Rating: 5

বেতন ফাঁকি, শিশুদের গুমঘরে আটকে রাখল এই কিন্ডারগার্টেন স্কুল

জুলাই ১১, ২০১৮

সঠিক সময়ে বেতন না দেওয়ায় শিশুদের গুমঘরে বন্দী করল স্কুল। ৫ ঘণ্টা অভুক্ত তৃষ্ণার্ত থাকার পর উদ্ধার হল তারা।

16 Kindergarten students in Delhi held in basement for not giving fees

বাবা মায়েরা সঠিক সময়ে বেতন দেননি। এই অপরাধে ১৬টি শিশুকে ৫ ঘণ্টা বেসমেন্টে আটকে রেখে ‘শিক্ষা’ দিল কিন্ডারগার্টেন স্কুল।
ঘটনা দিল্লির হজ কাজী অঞ্চলের একটি মেয়েদের কিন্ডারগার্টেন স্কুলের। গতকাল বেতন না দেওয়ার অপরাধে ১৬টি শিশুকে একটি বদ্ধ ঘরে আটকে রাখে স্কুল কর্তৃপক্ষ। খিদেয়-তৃষ্ণায় অসহায় শিশুরা কাঁদতে থাকলেও মন গলেনি তাদের। বীভৎস গরমে দমবন্ধ পরিবেশে বেশ কয়েকজন অসুস্থও হয়ে পড়ে। 
জিয়া-উদ-দিন, এক আটক শিশুর অভিভাবক একটি জাতীয় গণমাধ্যমকে জানান, ‘‘আমার মেয়ের সমস্ত বকেয়া আগেও মিটিয়ে দিয়েছি। রসিদ দেখানোর পরেও কর্তৃপক্ষ ক্ষমা চায়নি।’’
জুভেনাইল জাস্টিস অ্যাক্ট-এর ৭৫ নং ধারায় স্কুলের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। 
 

















বেতন ফাঁকি, শিশুদের গুমঘরে আটকে রাখল এই কিন্ডারগার্টেন স্কুল বেতন ফাঁকি, শিশুদের গুমঘরে আটকে রাখল এই  কিন্ডারগার্টেন স্কুল Reviewed by aa on জুলাই ১১, ২০১৮ Rating: 5

প্রতিষ্ঠার আগেই রিলায়েন্সের জিও ইনস্টিটিউটকে ইনস্টিটিউট অফ এমিনেন্স মর্যাদা দিল মোদী সরকার, প্রশ্ন কংগ্রেসের

জুলাই ১০, ২০১৮

নয়াদিল্লি: এখনও তৈরিই হয়নি। তার আগেই মুকেশ অম্বানির রিলায়েন্সের জিও ইনস্টিটিউটকে ইনস্টিটিউট অফ এমিনেন্স হিসেবে স্বীকৃতি দিল নরেন্দ্র মোদী সরকার। বিষয়টি নিয়ে হইচই শুরু হয়েছে, বিরোধীরা অভিযোগ করেছে, নিজের শিল্পপতি বন্ধুদের এভাবে সুবিধে দেওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক যে ছটি প্রতিষ্ঠানকে ইনস্টিটিউট অফ এমিনেন্স মর্যাদা দিয়েছে সেগুলি হল আইআইটি দিল্লি, আইআইটি বম্বে, আইআইএসসি ব্যাঙ্গালোর, মণিপাল অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন, বিটস পিলানি ও জিও ইনস্টিটিউট। আর এই শেষেরটি নিয়েই ভুরু কুঁচকেছে বিরোধীরা। কংগ্রেস প্রশ্ন করেছে, যে জিও ইনস্টিটিউট এখনও তৈরিই হয়নি, তাকে কী করে আগে থেকে ইনস্টিটিউট অফ এমিনেন্স স্বীকৃতি দিল সরকার। তাদের দাবি, মুকেশ ও নীতা অম্বানিকে সুবিধে করে দেওয়ার জন্যই কেন্দ্রের এই পদক্ষেপ।
কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক অবশ্য এই পদক্ষেপের সাফাই দেওয়ার চেষ্টা করেছে। তাদের বক্তব্য, ইউজিসি রেগুলেশন ২০১৭-র ৬.১ ধারা অনুযায়ী এই প্রকল্পে সম্পূর্ণ নতুন প্রতিষ্ঠানকেও সামিল করা যেতে পারে। এর উদ্দেশ্য, ব্যক্তিগত প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক স্তরের শিক্ষা পরিকাঠামো তৈরি করতে উৎসাহ দেওয়া, যাতে দেশের উপকার হয়।
নতুন প্রতিষ্ঠানের জন্য নির্দিষ্ট ক্যাটাগরি গ্রিনফিল্ডে জিও ইনস্টিটিউট জায়গা পেয়েছে বলে তাদের দাবি।
ভারতে ৮০০ বিশ্ববিদ্যালয় রয়েছে কিন্তু একটি বিশ্ববিদ্যালয়ও আন্তর্জাতিক তালিকায় প্রথম ১০০ বা ২০০-র মধ্যে নেই। ইনস্টিটিউট অফ এমিনেন্স হিসেবে স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠানগুলিকে পরিকাঠামো উন্নয়নে সাহায্য করবে কেন্দ্র যাতে সেগুলি বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায়।

প্রতিষ্ঠার আগেই রিলায়েন্সের জিও ইনস্টিটিউটকে ইনস্টিটিউট অফ এমিনেন্স মর্যাদা দিল মোদী সরকার, প্রশ্ন কংগ্রেসের প্রতিষ্ঠার আগেই রিলায়েন্সের জিও ইনস্টিটিউটকে ইনস্টিটিউট অফ এমিনেন্স মর্যাদা দিল মোদী সরকার, প্রশ্ন কংগ্রেসের Reviewed by aa on জুলাই ১০, ২০১৮ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.