আর মাত্র কয়েক দিন পরেই নাসার মহাকাশযান সূর্যে পাড়ি দিতে চলেছে , এমটাই জানা যাচ্ছে নাসার তরফ থেকে
যে রহস্যগুলি মানুষকে চিরকাল টেনেছে, অথচ আজও অনেকটাই তার রহস্যভেদ হয়নি, তার মধ্যে অন্যতম হল সূর্য। চোখের সামনেই সে রয়েছে, অথচ মানুষের অধিগত বিদ্যা তাকে সম্পূর্ণ চিনতে পারেনি। সেই খেদ এবার হয়তো অনেকটাই মিটতে চলেছে। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। ৬ আগস্ট সূর্যের অনেক কাছে পৌঁছনোর উদ্দেশ্য নিয়ে পাড়ি দিচ্ছে নাসার মহাকাশযান। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে ছাড়া হবে মহাকাশযানটি। সেই রকম পরিকল্পনার কথাই জানানো হয়েছে নাসার তরফ থেকে। প্রকল্পটির নাম ‘পার্কার সোলার প্রোব’।
গোটা প্রকল্পটি চলবে আগামী ৭ বছর ধরে। সূর্যের এত কাছে আগে কখনও পৌঁছনো সম্ভব হয়নি। এমন একটি অভিযান মহাকাশ বিজ্ঞানীদের কাছে যে অনেকদিনের স্বপ্ন তা বলাই বাহুল্য। তাপরোধী বর্ম কিংবা ত্রুটি সংশোধন ব্যবস্থার মতো নানাবিধ অত্যাধুনিক প্রযুক্তি সাম্প্রতিক কালে পাওয়া সম্ভব হওয়ায়, অবশেষে সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। এই প্রকল্পে রোবট-চালিত মহাকাশযানটির প্রধান লক্ষ্য হবে সূর্যের ‘করোনা’ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা। সূর্যের চারপাশে তার আভা যতটা বেরিয়ে থাকে, সেই অংশটিকে কাছ থেকে চেনা।
কঠিন হলেও এই কাজে সফল হওয়ার ব্যাপারে বিজ্ঞানীরা যথেষ্ট আশাবাদী। সাফল্য এলে তা মানুষের মহাকাশ গবেষণায় নিঃসন্দেহে বিরাট একটা প্রাপ্তি হবে। পৃথিবীর পরিবেশ সংক্রান্ত গবেষণাও এর ফলে বাড়তি গতি পাবে।
কিভাবে আপনার নাম সূর্যে পাঠাবেন নিচের লিংক এ ক্লিক করে জেনে নিন
http://parkersolarprobe.jhuapl.edu/The-Mission/Name-to-Sun/
আগামী মাসেই সূর্যে পাড়ি, সূর্যে পৌঁছে যাবে আপনার নাম
Reviewed by aa
on
জুলাই ২৫, ২০১৮
Rating:
Reviewed by aa
on
জুলাই ২৫, ২০১৮
Rating:

কোন মন্তব্য নেই: